ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়া বিএনপির সম্মেলন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কলাপাড়া উপজেলা ও পৌর, মহিপুর থানা, কুয়াকাটা পৌর এবং রাঙ্গাবালী উপজেলা ইউনিটসমূহের সম্মেলনের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার সময় নতুন বাজার কলাপাড়া বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সম্মেলন কমিটির টিম লিডার মো: বশির আহম্মেদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিএনপি বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপ্#ি৩৯;র আহবায়ক গাজী মো.ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপ্#ি৩৯;র আহবায়ক আবদুর রহমান ফরাজি, কলাপাড়া উপজেলা বিএনপ্#ি৩৯;র আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, সম্মেলন কমিটির সদস্য পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক সদস্য আলমগীর হোসেন

বা”চু প্রমুখ। এসময় কলাপাড়া উপজেলা এবং পৌর বিএনপি, রাঙ্গাবালী, মহিপুর এবং কুয়াকাটা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।


সম্মেলন কমিটির টিম লিডার মো: বশির আহম্মেদ মৃধা বলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেশের পরিবেশ আমাদের অনুকূলে আসা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে দেশকে মুক্ত করতে এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

ads
ads
ads

Our Facebook Page

↑